images

সারাদেশ

পিরোজপুরে ফিলিং স্টেশন তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ

জেলা প্রতিনিধি

৩০ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি, নির্ধারিত মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে পিরোজপুর জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগের আওতায় পিরোজপুর সদর, নাজিরপুর ও মঠবাড়ীয়া উপজেলার গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকির মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার ও তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা:

কর্মকর্তার নাম ও পদবি দায়িত্বপ্রাপ্ত ফিলিং স্টেশন
মোবারক হোসেন, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ, পিরোজপুর মেসার্স বলেশ্বর ফিলিং স্টেশন, পিরোজপুর সদর
দেবাশীষ রায়, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পিরোজপুর মেসার্স পিরোজপুর ফিলিং স্টেশন, পিরোজপুর সদর
বিপুল কুমার মল্লিক, উপ-সহকারী কৃষি অফিসার, নাজিরপুর মেসার্স মোহনা ফিলিং স্টেশন, দীঘিরজান, নাজিরপুর
শ্যামলাল হালদার, উপ-সহকারী কৃষি অফিসার, নাজিরপুর মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন, জয়পুর, নাজিরপুর
পারভেজ আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মঠবাড়ীয়া মেসার্স হাওলাদার ফিলিং স্টেশন, তুষখালী রোড, মঠবাড়ীয়া

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংক্রান্ত যেকোনো অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, ২৯ মার্চ ২০২৬ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

প্রতিনিধি/একেবি