images

সারাদেশ

গাইবান্ধায় ‎১২০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ৩০ হাজার টাকা

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিবন্ধনবিহীন একটি জ্বালানি পাম্পে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎রোববার (২৯ মার্চ) উপজেলার ভরতখালী হাট এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর।

 অভিযানকালে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুন

ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজারকে হত্যা, অভিযুক্ত চালক গ্রেফতার

‎এ সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আহাদের (অলক) বিরুদ্ধে জ্বালানি বিক্রিতে অনিয়ম এবং পাম্পের নিবন্ধন সংক্রান্ত ত্রুটির বিষয়টিও ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং মজুদকৃত ১২০০ লিটার পেট্রোল জব্দ করেন।

এ বিষয়ে সাঘাটা ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, জব্দ করা পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস