জেলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
চাঁদপুরের শাহরাস্তিতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলায় আসামি বাবা জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর বাহবুবুর রহমান।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, গত ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা। মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত বাবা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়। কয়েকদিন পর মেয়েটির মা পালিয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন
মামলার সংবাদ পেয়ে জসিম উদ্দিন পরিবারের সদস্যদের রেখে পালিয়ে যায়। শাহরাস্তি থানা পুলিশ জসিম উদ্দিনকে ধরতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেন। সর্বশেষ আজ রোববার থানার উপ-পরিদর্শক ( এসআই) মিঠুন দাসের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হচ্ছে।
প্রতিনিধি/এসএস