images

সারাদেশ

লরি থেকে তেল চুরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

নীলফামারীতে তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে মো. রিফাত (১৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শ্রী শিসেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় তাদের আটক করা হয়। এ সময় তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন।

885df350-3497-4472-aeec-36ea71fcf219

আরও পড়ুন

উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভুঁইয়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাত ১১টার দিকে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। তারা ওই তেলের লরির ড্রাইভার, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস