জেলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম
খুলনা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ হুরে জান্নাত।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে। এ ছাড়াও দেশের আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
জানা গেছে, মিজ হুরে জান্নাত প্রশাসন ক্যাডারের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বর্তমান জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের স্থলাভিষিক্ত হবেন।
প্রতিনিধি/এসএস