images

সারাদেশ

কয়রাবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব নিয়ে কাজ করতে চাই: খুলনার প্রশাসক

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনা সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস, এম মনিরুল হাসান বাপ্পী।

622e63d6-1791-428c-abdb-ef446da1e0a4

সংবর্ধনার অনুষ্ঠানে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, আমি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এবং জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ঐক্যবদ্ধ।

আরও পড়ুন

যানজট ও ফুটপাতের অব্যবস্থাপনা নাগরিক জীবনে চরম ভোগান্তি: নাসিক প্রশাসক

তিনি আরও বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করে স্থানীয় সমস্যাগুলো সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য দেন- খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ মনিরুজ্জামান বেল্টু, আলহাজ আবু সাইদ বিশ্বাস, জেলা বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা আয়ুব আলী, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, অ্যাড. শেখ আব্দুর রশিদ, এফ এম মনিরুজ্জামান মনি প্রমুখ।

প্রতিনিধি/এসএস