images

সারাদেশ

জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম

পিরোজপুরের জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. ওদুদ খান (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আ. ওদুদ খান জিয়ানগর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মৃত মোক্তার আলী খানের ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আ. ওদুদ খান নিজ বাড়ির নির্মাণাধীন ভবনে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে মোটরে পানি ওঠা বন্ধ হয়ে যায়। পরে তিনি বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই মোটরটি মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. শামিম হাওলাদার জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি