নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। পরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক করে চাষাড়া বিজয় স্তম্ভে স্বাধীনতাযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা শেষ হয়।

শ্রদ্ধা শেষে জাহিদ হাসান রোজেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশে কোনো রকমে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ থাকবে না। আমরা ফতুল্লাবাসী প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ তুলবো ইনশাআল্লাহ।

র্যালিতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির এম এ আকবর, আব্বাস উদ্দীন বাবুল, আল-আমিন সিদ্দিক আগুন, আরাফাত আলম জিতু, আওলাদ হোসেন, আলাউদ্দিন বারী, মীর মকবুল হোসেন বাবলু, বোরহান ব্যাপারী, রাসেদুল মিল্কী, সুজিত হালদার, ইকবাল হোসেন, আমজাদ শিকদার, শহিদুল ইসলাম সেলিম, জাহিদ হাসান রুবেল, মনির ঢালী, খাইরুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।