images

সারাদেশ

হবিগেঞ্জে ভারতীয় অবৈধ ফুচকা-কসমেটিকসসহ জিরা জব্দ

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৮:০৫ এএম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকা মূল্যের বিপুল ভারতীয় ফুচকা, বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করেছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয়  জিরা ও ফুচকা লুকানো রয়েছে। জিরা ও ফুচকাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অপর একটি অভিযানে একই এলাকা থেকে সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা লুকানো পেয়ে জব্দ করা হয়। অবৈধভাবে আনা পণ্যগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি