জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েতের (৬৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নিজ বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন পঞ্চায়েত তুষখালী পঞ্চায়েত বাড়ির মৃত সামসের আলী পঞ্চায়েতের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান হারুন পঞ্চায়েত। ধারণা করা হচ্ছে, পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যান। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ আমাদের কিছু জানায়নি।
প্রতিনিধি/এসএস