উপজেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১১:৪২ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলন করা বালু বোঝাই দু’টি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল নামক এলাকার লক্ষীছড়া খাল থেকে বনবিভাগরে লোকজন অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করে।
করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান বলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল নামক এলাকার লক্ষীছড়া খাল থেকে অভিযান চালিয়ে ফেনী-ট-১১-০৬৭৯ ও চট্ট মেট্রো-ট-১১-৯৩১২ নাম্বারে অবৈধ বালু ভর্তি ট্রাক দুটি জব্দ করা হয়। বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।
অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন ও ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাড়ির ফরেস্টার মো. সোহেল রানাসহ বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।
প্রতিনিধি/এসএস