জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ এএম
লক্ষ্মীপুরে অবৈধভাবে ধরিত্রী ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সংবাদ পেয়ে। ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আহাদুল ইসলাম আকাশকে বেদম মারধর করা হয়। ভাঙচুর করা হয় ক্যামেরা, সময় টিভির বুম। আকাশ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ধরিত্রী ফিলিং স্টেশনে তেল না দেওয়ায় জনসাধারণ ক্ষিপ্ত হয়ে পাম্পের লোকজনের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।
এমন খবর পেয়ে সময় টিভির ক্যামেরা পার্সন আকাশ ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে পাম্পের লোকজন আকাশকে এলোপাথাড়ি মারধর করে। ভাঙচুর করা হয় ক্যামেরা ও সময় টিভির বুম।
মারধরের শিকার ঈশান চৌধুরী আকাশ পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভপ্রকাশ করে জানান, ধরিত্রী পাম্পের কর্মচারীরা তাদের পছন্দের ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে মোটরসাইকেল টাংকি ভর্তি তেল দেয়। এনিয়ে অন্য মোটরসাইকেল আরোহীরা প্রতিবাদ করলে কথাকাটাকাটি হয়। এরমধ্যে থেকে যে কেউ সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আকাশকে বিষয়টি জানান। আকাশ ঘটনাস্থল গিয়ে ভিডিও করলে পাম্পের লোকজন তাকে মারধর করে।
ভুক্তভোগী আকাশ হাসপাতালে চিকিৎসাধীন গণমাধ্যমকর্মীদের জানান, তেলের সংকটের শুরু থেকে ধরিত্রী পাম্পের কর্মচারীরা অবৈধভাবে তেল বিক্রি করে। দেখা যাচ্ছে, মানুষ ঘণ্টার পর ঘণ্টা মোটরসাইকেলের তেলের জন্য অপেক্ষা থাকে। রাত ৯টার দিকে এক ব্যক্তি আমাকে জানান, পছন্দ ব্যক্তি ও অবৈধভাবে তেল বিক্রি করা হয়েছে। তাই আমি আমার সময় টিভির প্রতিনিধি টিপু ভাইকে বিষয়টি জানিয়ে পাম্পে ভিডিও করতে গেলে পাম্পের লোকজন আমার ওপর হামলা করে। জোরপূর্বক ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে তারা ভাঙচুর করে। আমি এ ঘটনার সুস্থ বিচারের দাবি করছি।
লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম রনি জানান, আহত আকাশকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (ওসি তদন্ত) ঝলক মহন্ত রাত ১২টার দিকে আহত আকাশকে হাসপাতালে দেখতে আসেন। এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বস্ত করেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের।
প্রতিনিধি/এসএস