images

সারাদেশ

দৌলতদিয়ায় বাসডু‌বি: মেডিকেল শিক্ষার্থী দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী জোহরা অন্তি ও তার স্বামী সৌম্য মারা গেছেন। বুধবার (২৫ মার্চ) রাতে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) পরিবার ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেছেন। জোহরা অন্তি ছিলেন রাজশাহী মেডিকেলের ডেন্টাল ইউনিটের বিডিএস ২৯তম ব্যাচের (২০১৭-২০১৮ সেশন) শিক্ষার্থী। 

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী থাকলেও মাত্র সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু ও ৮ জন পুরুষ রয়েছে বলে জানিয়েছেন অতি‌রিক্ত পু‌লিশ সুপার তাপস কুমার পাল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ২৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসএইচ/ক.ম