images

সারাদেশ

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ এএম

বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন(২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামের খুনের ঘটনা ঘটে।

নিহত শয়ন জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। এছাড়াও বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।

আরও পড়ুন

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে আগুন

স্থানীয়রা জানান, শয়ন তার বন্ধুদের সাথে জোড়গাছা বাজারের অদূরে টগরের রাইচ মিলের পার্শ্বে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮ টারদিকে সেখানেই কে বা কারা তার পেটে ছুরিকাঘাত করে। লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার পরপরই তিনি মারা যান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, নিহত শয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়ে সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ জড়িতদের শনাক্ত এবং গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।

প্রতিনিধি/এসএস