images

সারাদেশ

ডিপোর গাড়ি মাঝপথে থামিয়ে নামানো হচ্ছে তেল, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম

দেশে পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। তেল সরবরাহ না থাকায় অনেক তেল পাম্প বন্ধ করছেন মালিকরা। সংকটের মধ্যে পাম্পে নেওয়ার মাঝপথে ডিপোর গাড়ি থেকে নামানো হচ্ছে তেল।

বুধবার (২৫ মার্চ) যশোর সদর উপজেলার সাতমাইলে এ ঘটনা ঘটে। এভাবে অবৈধ তেল বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় বৈধ কাগজপত্র যাচাইয়ের পর মিলছে তেল

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ডিপোর ওপর থেকে বালতিতে করে তেল দিচ্ছেন এবং নিচে আরেকজন তেলের বালতি নিয়ে দোকানে প্রবেশ করছেন। কয়েক বালতি তেল তিনি দোকানে নেন। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে দোকানি বলে জানান।

তবে গাড়ির ওপরে থাকা ব্যক্তির নাম জিজ্ঞেস করলেও তিনি নাম বলেননি। ডিপোর গাড়িটির নম্বর চুয়াডাঙ্গা-ট, ০-০০০৩।

প্রতিনিধি/এসএস