images

সারাদেশ

গাইবান্ধায় বাবার কবর ভাঙচুর করলেন ছেলে

জেলা প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

গাইবান্ধা সদর উপজেলার জমির বাটোয়ারা অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন শাহ আলম মিয়া শালু (৫০)। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া চার বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে বাবার কবরের উপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। তার ছোট ভাই জমি কম দেওয়া কথা তুলে এই জায়গাটি নিজের বলে দাবি করেন।

আরও পড়ুন

দিনাজপুরে বরযাত্রীর মাইক্রোবাস‌কে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

স্থানীয়রা আরও জানায়, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। এমন ঘটনায় এলাকার লোকজনরা ধিক্কার জানাচ্ছেন।

এ ঘটনায় আমজাদ নামের এক ব্যক্তি বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি।

তবে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অত্যন্ত বেদনাদায়ক।

প্রতিনিধি/এসএস