images

সারাদেশ

মাদারীপুরের তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় আহত ৪

জেলা প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ এএম

মাদারীপুর পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই এলাকার আদালতি মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৬০), দাদন মাতুব্বরের ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর ও পলি আক্তার।

19a88d1e-310c-46d3-9547-20512c3440a8

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৫ বছর আগে দাদন মাতুব্বরের নাতি মুক্ত আক্তারের সঙ্গে একই এলাকার হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার সাথে বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে এক বছর ধরে মুক্তার সঙ্গে যোগাযোগ রাখছে না তার শ্বশুরবাড়ির লোকজন। এরই মধ্যে গোপনে সোহেল আরেকটি বিয়ে করে বিদেশ চলে যায়। বিষয়টি মুক্তার পরিবার জানতে পেরে মঙ্গলবার রাতে সোহেলের পরিবারকে কাছে খোঁজখবর নিতে যান। এরই সূত্র ধরে এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে সোহেলের নানা আযাহার মাতুব্বর লোকজন নিয়ে মুক্তার পরিবারের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

437ef9be-d4a1-4d95-8979-fa725b8588e5

আরও পড়ুন

দিনাজপুরে বরযাত্রীর মাইক্রোবাস‌কে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। অবশ্য হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস