images

সারাদেশ

বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম

ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক ড্রইভারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত আশিক নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মোঃ আরিফ হোসেন মুন্সী ও ড্রইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকাল সাড়ে ৩ টার দিকে আশিকের বিষাধর সাপে কামড় দেয়।

তিনি আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত টিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন।

চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই রুগী মারা গেছেন। তার পায়ে সাপে কাটার মত ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে গেছে। সাপেকাটা রুগীর যেধরণের ছিমটম থাকে, আশিকেরও সেরকম ছিল।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপে আশিককে দংশন করে।