জেলা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রাম থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্যা জানান, হেতামপুর গ্রামের জনৈক আসাদের চায়ের দোকানে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আটক ব্যক্তিদের আজ সকালে যথাযথ পুলিশ পাহারায় ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস