images

সারাদেশ

বান্দরবান সফরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জনমনে কৌতূহল

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম

সম্প্রতি বান্দরবান সফর করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনিয়ে জনমনে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আলীকদম উপজেলার পানবাজার খাদ্য গুদাম এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ ইসলাম গত রোববার (২২ মার্চ) পারিবারিক সফরে বান্দরবান আসেন তিনি। পরে থানচি উপজেলা ও আলীকদম হয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি।

1d1bac40-4517-4814-a524-84f855236a95

আরও পড়ুন

‘জুলাইকে রাষ্ট্রীয় কাঠামোতে স্থায়ী রূপ দিতে বড় পদক্ষেপে যাচ্ছে সংসদ’

আলীকদম উপজেলা সংবাদ কর্মীদের তথ্যমতে, আজ সকালে উপজেলার পানবাজার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীনসহ নেতাকর্মীরা উপজেলা এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

4ffb0fab-3cc6-4a2a-846a-3e150bd5c879

এর আগে, গত ফেব্রুয়ারি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা ব্যক্তিগত সফর করেন।

একমাসের মধ্যে এনসিপির শীর্ষস্থানীয় দুই নেতার আকস্মিক বান্দরবান-থানচি-লামা-আলিকদম ভ্রমণে জনমনে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।

9b846d3d-1547-4b94-9a10-d066ef426102

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীন বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পারিবারিক সফরে বান্দবানে এসেছিলেন এবং আজ কক্সবাজার গেছেন বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস