images

সারাদেশ

পটুয়াখালী লঞ্চঘাটে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কম ভাড়ায় সন্তোষ

জেলা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ছিল ঈদযাত্রা নিরাপদ করা। তবে নৌযাত্রায় সবাই খুশি। পটুয়াখালী থেকে সদরঘাট পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় লঞ্চমালিকেরা প্রায় ১০ শতাংশ কম ভাড়া নিচ্ছেন, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক।

সোমবার (২৩ মার্চ) বিকেলে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালী লঞ্চঘাটে আকস্মিক সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নদীবন্দর এলাকায় পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় নদীবন্দরের সামনে জেগে ওঠা চর আগামী ৭ এপ্রিলের মধ্যে অপসারণের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। লঞ্চঘাট এলাকায় নানা অব্যবস্থাপনা ও ভোগান্তি নিরসনেও কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, নদীবন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/ এজে