images

সারাদেশ

পিরোজপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ, গলায় ছুরিকাঘাত, আটক ১

জেলা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম

পিরোজপুরের জিয়ানগরে আল্লামা সাঈদী সেতুতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় একজন আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতে আহতের মা মাকসুদা বেগম বাদী হয়ে জিয়ানগর থানায় মামলা দায়ের করেন।

 রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে জিয়ানগর উপজেলার আল্লামা সাঈদী সেতুতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের উত্তেজনা দেখা যায়। পরে সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে কামরুল ইসলাম (১৯) নামে এক কিশোর, কারিমুল (১৯) নামে আরেক কিশোর ছুরি দিয়ে কামরুলের ঘাড়ে আঘাত করে। বর্তমানে ওই কিশোর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

খালিয়াজুরীতে জমি নিয়ে বিরোধে মসজিদে হামলা-ভাঙচুর, আহত ১০

আটক কারিমুল উপজেলার টগড়া গ্রামের আব্দুছ ছালাম হাওলাদারের ছেলে এবং আহত কামরুল ইসলাম একই উপজেলার পার্শ্ববর্তী উমেদপুর গ্রামের আল আমিন হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানায়, এরা দুজনেই কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।

এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। আটক কিশোরদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস