Dhaka Mail Logo

সারাদেশ

জৈন্তাপুর সীমান্তে ৪ শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২৬, ১১:১৯ পিএম

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এছাড়াও দুজন লেগুনা গাড়ির চালককেও আটক করা হয়।

রোববার (২২ মার্চ) ভোরে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫), লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলী (৩৩)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ডিবির হাওর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি লেগুনার চালককেও আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ক.ম/