জেলা প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে পুলিশের সামনেই দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে সিংড়ার মাধা বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৫ বছরের ধরে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার সোলাইমান হোসেন লাবু ও সুজাউদ্দৌলা সূর্য জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিষয়ে একটি মামলাও চলমান হয়েছে। সেই জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আব্দুন নূর ঢাকা মেইলকে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ উভয়পক্ষের সঙ্গে পুলিশ মীমাংসার চেষ্টা করছে। মীমাংসা না মানলে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে