images

সারাদেশ

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

জেলা প্রতিনিধি

২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) পক্ষ থেকে প্রতিবেশী ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নকে মিষ্টি উপহার প্রদান করা হয়।

বিজিবি জানায়, এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে।

fc005c9d-e694-4bbc-9211-160f4291d319

আরও পড়ুন

ঈদে সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে বিজিবির শুভেচ্ছা বিনিময়

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি চেকপোস্ট (সিপি) ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলাউদ্দিন। অপরদিকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি ক্যাম্প কমান্ডার রোহিত শর্মা।

মিষ্টি বিনিময়ের সময় উভয় বাহিনীর কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রতিনিধি/এসএস