জেলা প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম
পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় এক শতাব্দী ধরে এ অঞ্চলের মানুষ সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে রোজা পালন ও ঈদ উদযাপনের এই রেওয়াজ ধরে রেখেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন। শুধু সদর উপজেলার বদরপুর গ্রামেই প্রায় দুই হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করেন।
জেলার যেসব গ্রামে আগাম ঈদ উদযাপন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে—গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া ও মৌডুবি; বাউফল উপজেলার মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া ও আমিরাবাদ।
এছাড়া কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া এবং দক্ষিণ দেবপুর।
আগাম ঈদ উদযাপনকারী এসব মানুষ হানাফি, মাজহাব ও কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হজরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।
প্রতিনিধি/এসএস