images

সারাদেশ

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৬, ১০:২২ এএম

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক এএসআইসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার রাতে চাঁচকৈড় বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর এক পর্যায়ে দুই পক্ষের লোকজন হাতাহাতি শুরু করে। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন।

আরও পড়ুন

কুমারখালীতে পুলিশের গাড়িতে এমপির স্বজনদের হামলার অভিযোগ

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় পুলিশের এএসআই আজিজ আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসএস