images

সারাদেশ

মাদারীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুই শিশুসহ আহত ১০

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবহনকারী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজৈরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে রাজধানী ঢাকা থেকে যাত্রীবহন করে একটি পিকআপ বরিশালের দিকে যাচ্ছিল। মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক বরিশাল থেকে ছেড়ে আসা অপর একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশুসহ আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ।

4d6e38cd-f639-4872-aafb-6d8f4731b455

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে দুর্ঘটনা তবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

a9f81142-f43b-40e4-bc1a-dd93e8c9a548

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রতিনিধি/এসএস