images

সারাদেশ

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

জেলা প্রতিনিধি

২০ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার জেরে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে কয়েকশ মোটরসাইকেল চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। এ সময় হঠাৎ লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে।

e0392de8-2137-442d-8d00-70b136de679a

ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হালিম জানান, হঠাৎ করেই মোটরসাইকেল চালকদের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা শুরু হয়। পরে একদল উত্তেজিত লোক পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে আমাদের দুইজন কর্মচারী আহত হয়েছেন।

আরও পড়ুন

ডোমারে অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে তেল

এদিকে স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাঙচুরকারীরা অপরাধ করেছে এবং দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস