জেলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
গাইবান্ধা সদর উপজেলায় একটি খালের পানিতে ডুবে অপূর্ব সরকার (৫) ও অনুরোদ্ধ চন্দ্র (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু অপূর্ব সরকার ওই গ্রামে রবিন চন্দ্রের ছেলে ও অনুরোদ্ধ চন্দ্র একই গ্রামের নসচ চন্দ্রের ছেলে।
এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের সদস্য ছানা মিয়া স্বজনদের বরাত দিয়ে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব ও অনুরোদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরই মধ্যে অনুরোদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। সেখানে পানিতে ডুবে এ শিশু দুইটি মারা গেছে।
এ ব্যাটারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
প্রতিনিধি/এজে