images

সারাদেশ

চাঁদপুরে সাবেক এমপি জিএম ফজলুল হকের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা জিএম ফজলুল হকের দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী এবং দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।  

নামাজে জানাজায় ইমামতি করেন বাবুরহাট জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি ফারুক আহমেদ।

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রকৌশলী মমিনুল হক এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, এম এ হান্নান এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু।

বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনে অবদান এবং কাজের প্রশংসা করেন। পাশাপাশি রুহের মাগফেরাত কামনা করেন।

নামাজে জানাজা পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান। পরে বাবুরহাট বাজারস্থ মরহুমের বাড়ি হক মহল মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। 

এর আগে, বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক এই এমপি ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে চিকিৎসা নেন।

প্রতিনিধি/ এজে