জেলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী কোচের সাথে মাইক্রোবাসের ধাক্কায় নারী ও শিশুসহ ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী কোচকে পেছন থেকে অন্য একটি মাইক্রোবাস একই দিকে যাওয়ার সময় সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফর রহমান বলেন, দুর্ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রতিনিধি/ এজে