images

সারাদেশ

টেকনাফে লাখ টাকার গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার শীলবনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তিনি জানান, অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে