images

সারাদেশ

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

বান্দরবান পৌরসভার মেঘলা এলাকা থেকে রমেসিং মারমা (২৮) ও বৃষ্টি তঞ্চঙ্গ্যা (৪) নামে মা-মেয়ের দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার মেঘলা এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

 নিহত রমেসিং মারমা (২৮) ও তার মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা (৪) বান্দরবান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ডলুঝিড়ি পাড়ার উদয় তঞ্চঙ্গ্যার স্ত্রী ও কন্যা।

dbb411ef-da75-4f48-9ed9-6cb1f0c8fe33

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত ছেলে, গুরুতর আহত বাবা

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রেসিং মারমা ও তার মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকালে মেঘলা লালমোহন বাগান এলাকা, তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের। পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ দুপুরে স্থানীয়দের সহায়তায় লাশ মরদেহ দুইটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় অনেকেই। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

19d3a118-532b-48c8-983c-3d329e71cfa4

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/এসএস