images

সারাদেশ

ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক-হেলপার নিহত

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম

নওগাঁর রাণীনগরে ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক হেলপার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও ত্রিমোহনী এলাকার  সরদার আলীর ছেলে হিমেল (২৫)। আহত হেলপার হলেন, চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে আতিকুল (১৭)।

আরও পড়ুন

ফরিদপুরে গাছের সঙ্গে তরমুজ বোঝাই পিকআপের ধাক্কা, ব্যাবসায়ী নিহত

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে রানীনগর থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর নিয়ে নিহতরা আবাদপুকুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে খানপুকুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসাপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে মৃত ঘোষণা করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস