images

সারাদেশ

হিলিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী ডা. জাহিদ

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ০২:২১ পিএম

দিনাজপুরের হিলিতে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তিনি হিলি উপজেলার বোয়ালদাড়, কাকড়াবালি গ্রামসহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়গুলো সরেজমিনে অবলোকন করেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় টর্নেডোর তাণ্ডবে দুটি গ্রাম লন্ডভন্ড, নিহত ১

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিন ও নগদ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন- হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়দের আশা, দ্রুত সহায়তা পৌঁছালে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।

প্রতিনিধি/এসএস