images

সারাদেশ

৬০০ পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিল ফেইসবুক গ্রুপ ‘নলছিটি পরিবার’

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা একটি গ্রুপ, আর সেই ভার্চুয়াল বন্ধনই এবার রূপ নিল বাস্তব মানবিকতায়। ঝালকাঠির নলছিটিতে ফেইসবুক গ্রুপ নলছিটি পরিবারের উদ্যোগে ৬০০ অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় চিনিগুড়া, চাল, নুডলস, দুধ, চিনি, ট্যাং ও সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী; স্বেচ্ছাসেবীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন।

আয়োজকরা জানান, একটি অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস তাদের কাছে শুধু একটি কার্যক্রম নয়, বরং সামাজিক দায়বদ্ধতার প্রকাশ। তারা বলেন, আমরা চাই, ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না থাকে।

ed300ed6-5b0b-45f0-9449-c212d4d20b72

আরও পড়ুন

ছিন্নমূল মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন তারেক রহমান

এই উদ্যোগে উপকৃত পরিবারগুলোর অনেকেই আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, ঈদের আগে এমন সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।

গ্রুপের অ্যাডমিন এবং গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান বলেন, নলছিটি পরিবারের কিছু সচ্ছল দাতা সহযোগিতা করে। সেই সহযোগিতা ভলানটিয়ারদের মাধ্যমে চাহিদা প্রত্যাশী মানুষের কাছে উপহাররটা পৌঁছে দেওয়া হয়। এক্ষেত্রে উপহারের ভেতর কিছু নিত্য প্রয়োজনীয় খাবারের চাহিদা থাকে, সেগুলো পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও নলছিটি পরিবার কিছু অলাভজনক কাজ করে থাকে। যেমন, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও বেকারত্ব দূর করতে সবসময় কর্মসংস্থানের চেষ্টা করে গ্রুপটি।

প্রতিনিধি/এসএস