জেলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ১০:২৬ এএম
ঢাকা থেকে ছেড়ে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায়, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে অন্তত আরও ৫ থেকে ৭ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তার নিশ্চিত করলে থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছানোর পর থেকে উদ্ধার কাজ পুরোদমে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, দুপুরের মধ্যে লাইন সচল করা সম্ভব হবে।
নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডা. আবুজার গাফফার জানান, নওগাঁ সদর হাসপাতালে প্রায় ১০০ জন আহত চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে ৩০ জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস