images

সারাদেশ

ঈদে উত্তরের মহাসড়কে বাড়ছে চাপ, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ০২:৪৭ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটি পেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মস্থল থেকে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। তবে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি, এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।

বুধবার (১৮ মার্চ) দুপুর পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে যানবাহনের চাপ। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় এবার স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

আরও পড়ুন

ঈদযাত্রায় গাজীপুরে নেই যানজটের ভোগান্তি

এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতু কর্তৃপক্ষ টোল আদায় করেছে তিন কোটি ৩৯ লাখ চার হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় আজ থেকেই যানবাহনের চাপ বাড়াতে শুরু করেছে। বিকেলের দিকে যানবাহনের চাপ আরো বাড়বে বলে আমরা ধারণা করছি। তবে চাপ বাড়লেও কোনো যানজট বা ধীরগতি দেখা যায়নি। এতে স্বস্তিতেই বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।

প্রতিনিধি/এসএস