images

সারাদেশ

ফরিদপুরে গাছের সঙ্গে তরমুজ বোঝাই পিকআপের ধাক্কা, ব্যাবসায়ী নিহত

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

ফরিদপুরের গাছের সঙ্গে তরমুজ বোঝায় পিকআপের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের চন্ডিপুর গ্রামের রুবেলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা যায়, তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান ফরিদপুর থেকে খানখানাপুর বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা খানখানাপুর বাজারের তরমুজ ব্যাবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী শেখ ঘটনাস্থলেই নিহত হন।

‎এ ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে অপর একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত ৩, দগ্ধ ৯

‎দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

‎নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস