images

সারাদেশ

কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম

পটুয়াখালীর বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়ক (বুলবুলি রোড) এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কুরিয়ার কর্মী রাকিবুল হাসান জানান, গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দিতে যাওয়ার পথে দুই ব্যক্তি নিজেদের পারসেল গ্রহণকারী পরিচয় দিয়ে তার গতিরোধ করে। একপর্যায়ে তার গলায় ছুরি ধরে টাকা দাবি করেন ছিনতাইকারী চক্রের সদস্যরা। টাকা দিতে অস্বীকার করলে তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয় এবং জোরপূর্বক কুরিয়ার বিলের ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনা জানার পরে ভুক্তভোগী রাকিব হাসানের সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ছিনতাইর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলমান আছে।

প্রতিনিধি/টিবি