জেলা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১১:০৪ এএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এই তিনজন নিহত হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জারকোট এলাকার মডেল মসজিদের সামনে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন আরোহীরা। পরে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন নিহত হয়। নিহতদের সবাই একই পরিবারের সদস্য এবং তারা বাবা, মা এবং তাঁদের তিন মাস বয়সী শিশু বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের বাড়ি দিনাজপুরে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এমআই