images

সারাদেশ

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে মুক্তিযোদ্ধা ঈশার যোগদান

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে একটার দিকে প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এবং নির্বাহী কর্মকর্তা কায়সার হাবিবের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি শাহ মুখদুম রূপস (রা.) মাজার জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান সহকারী এস এম আল মতিন, সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আলেফ আলী, বিএনপি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা পশ্চিম এর সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান, রাশিয়াডাঙ্গা থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানের সুমন, মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, আইনজীবীরা এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তার কর্মচারীরা।

আরও পড়ুন

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, তার কর্মদক্ষতা, ত্যাগ এবং আন্দোলন সংগ্রামে সকল অংশগ্রহণ দেখে এবং জেলা পরিষদের উন্নয়ন করতে পারবেন মনে করে তাকে এই পরিষদের দায়িত্ব প্রদান করেছেন। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতারা ও সর্বোপরি রাজশাহীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খাল খনন এবং মনিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবেন বলে জানান তিনি। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের আওতাভুক্ত সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনগণের সেবা করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

প্রতিনিধি/এসএস