images

সারাদেশ

‘দুর্নীতি-জুলুম থেকে এলাকা রক্ষা করতে না পারলে আমাদের অবস্থা থাকবে না’

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

দুর্নীতি যদি এলাকা থেকে সরাতে না পারেন, অসহায় মানুষের উপরে যদি আপনার জুলুম অত্যাচার থেকে রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের কারও কোনো অবস্থান থাকবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুক হাপানিয়া গ্রামে খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি। তাদের সুখে-দুখে আমাদের সবসময় পাশে থাকতে হবে।

2232f2a2-9b3b-4931-a060-b3829f79dbc6

মন্ত্রী বলেন, কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যা বেনা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সাধারণ মানুষে পাশে দাঁড়ায় তাদের সহযোগিতা করতে হবে।

মন্ত্রী খাল খননের বিষয়ে বলেন, খালে পানির প্রবাহ থাকলে কৃষকের ফসল ফলাতে সেচের জন্য অতিরিক্ত টাকা ব্যয় হবে না। জমিতে একাধিক ফসলসহ ফসলের উৎপাদন বেড়ে যাবে। কম খরচে কৃষকের ফসল উৎপাদ বেড়ে গেলে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। আমরা এরি ধারাবাহিকতায় খাল খননের কাজ শুরু করেছি।

আরও পড়ুন

বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে কারও ছাড় হবে না: হুইপ দুলু

মন্ত্রী কৃষকদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের পাশে আছি, আপনার কৃষিকাজে মনোযোগী হবেন। যাতে করে আমাদের দেশের ফসলেই আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। অন্য দেশ থেকে আমদানি করতে না হয়।

কৃষকরা জানান, তালুক হাপানিয়া গ্রাম দিয়ে বয়ে যাওয়া খালটিতে পালি মাটি পড়ে ভরাট হয়ে গেছে। বর্ষাকাল ছাড়া পানি থাকে না খালটিতে। অথচ এক সময় এই খালের পানি দিয়ে প্রায় ৩ হাজার কৃষক পরিবার তাদের জমিতে ফসল ফলাতেন। পানি না থাকায় এখন জমি প্রাই সময় পতিত পড়ে থকে। খালটি খননের মাধ্যমে সারা বছর পানির প্রবাহ থাকলে আমাদের অনেক উপকার হবে ফসল ফলাতে বলে জানান তারা।

প্রতিনিধি/এসএস