images

সারাদেশ

শিবচরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্ন্যাসীরচর খলিফাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

প্রতিনিধি/একেবি