জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবন মিলনায়তনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সিটি সচিব আমিন আল পারভেজ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জুলাই যোদ্ধা ৮ জন সদস্যের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া নগরীর ৫৭টি ওয়ার্ডে দরিদ্র ১০ হাজার পরিবারকে পোলাও চাল, সেমাই, সয়াবিন তেল, দুধ ও মসলা সামগ্রী বিতরণ করা হয়। একই দিন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস