জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ০১:০২ পিএম
ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সক্রিয় রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এসব নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত এবং জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ঝালকাঠি জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে একযোগে মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
প্রতিনিধি/এসএস