images

সারাদেশ

গাইবান্ধায় ডা. সাদিককে প্রশাসক নিয়োগ দেওয়ায় উচ্ছ্বসিত জেলাবাসী

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

গাইবান্ধা জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়ায় জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-আনন্দ লক্ষ্য করা গেছে।

রোববার (১৫ মার্চ) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা থেকে তিনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

ডা. সাদিক সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের সৈয়দ মকবুলার রহমানের ছেলে।

আরও পড়ুন

লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা সাবু

এদিকে, অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ পাওয়া মুহূর্তেই এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দের ঢেউ বইছে। স্থানীয় সুশীল সমাজসহ বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, সরকারের সিদ্ধান্তে আমাকে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। চেষ্টা করব প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে।

প্রতিনিধি/এসএস