জেলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম
খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এ খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তার অনুসারী নেতাকর্মীরা।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি খুলনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এস এম মনিরুল হাসান বাপ্পী বর্তমানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এদিকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নেতাকর্মীরা জানান, বাপ্পী ভাই কর্মীবান্ধব নেতা। তার নেতৃত্বে স্থবির হয়ে যাওয়া জেলা পরিষদ প্রাণ ফিরে পাবে। উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রতিনিধি/এসএস