images

সারাদেশ

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে কিরাত প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরসরাইয়ে কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে বারইয়ারহাট কলেজ ছাত্রদল। উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে বারইয়ারহাট কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলাম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ভেন্ডার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক।

আরও পড়ুন

জেনারেল পড়ুয়াদের জন্য সুযোগ: আসসুন্নাহ দ্বীনি শিক্ষা কোর্সে ভর্তি শুরু

এসময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন পিন্টু, বারইয়ারহাট কলেজ ছাত্রদল নেতা আদনান শুভ, তানভীর রাজি অভি, মেহেরাফ হোসেন অনিক, ফয়সাল ইসলাম, সায়েম মির্জা, মুজাহিদ, মোরশেদ, রানা, সাকিব, সোয়েবসহ কলেজ ছাত্রদলের দলের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পরামর্শে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

প্রতিনিধি/এসএস